ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু আফনানের দাফন সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:২৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু আফনানের দাফন সম্পন্ন

গুলিতে নিহত শিশু হুজাইফা সুলতানা আফনানের জানাজায় কয়েক শ’ মানুষ অংশ নেন

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফা সুলতানা আফনানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ লম্বাবিল এলাকায় তার নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কয়েক শ’ মানুষ অংশ নেন।

আরো পড়ুন:

নিহত হুজাইফা সুলতানা আফনান (১২) ওই এলাকার জসিম উদ্দিনের মেয়ে।

জানাজায় কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারী উপস্থিত ছিলেন। এসময় উপস্থিতদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হুজাইফা আফনানকে দাফন করা হয়। 

গত ১১ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হন হুজাইফা আফনান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সে মারা যায়।

ঢাকা/তারেকুর/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়