ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এ সপ্তাহের রাশিফল (৭-১৩ ফেব্রুয়ারি)

প্রকাশিত: ০৯:২২, ৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০২৬
এ সপ্তাহের রাশিফল (৭-১৩ ফেব্রুয়ারি)

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

আরো পড়ুন:

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বাড়বে। পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী ইতিবাচক থাকুন। কোনো অপ্রত্যাশিত বিষয় আপনাকে বিচলিত করতে পারে। মনোবল উঠানামা করবে। বিদেশ যাত্রা হতে পারে। চলাফেরায় প্রয়োজনীয় সতর্কতা মেনে চলুন। 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): কর্মব্যস্ততা বাড়বে। মনোবল চাঙা থাকবে। দুর্ঘটনাজনিত বিষয় থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। বসের মন যুগিয়ে চলা কঠিন হতে পারে। দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। আর্থিকভাবে লাভবান হতে পারেন। রাগ বা জেদ নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। প্রেমে সফলতা পাবেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): আপনার সক্রিয় উদ্যোগ ও চেষ্টায় সাফল্য পাবেন। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। কারো সঙ্গে মতবিরোধ হতে পারে। কোনো রকম ভুল পদক্ষেপ ক্ষতিকর হবে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আত্মকেন্দ্রিক মানুষদের এড়িয়ে চলুন। পারিবারিক শান্তি বজায় থাকবে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): পেশাগত কাজে আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলা কঠিন হবে। মানসিক প্রশান্তির জন্য ধ্যান, যোগ ব্যায়াম অভ্যাস করুন। খাদ্য নির্বাচনে সতর্ক হেন। আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নিবেন না। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ধৈর্য ও একাগ্রতা বৃদ্ধি করুন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): অর্থ উপার্জনে সফলতা পাবেন। দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলা কঠিন হবে। নেতিবাচক লোকদের সংস্পর্শ এড়িয়ে চলুন। সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন। দুর্ঘটনাজনিত বিষয়ে সতর্ক থাকুন। কারো প্রশংসায় প্রভাবিত হবেন না। সময়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। 

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): নিজের প্রভাব প্রতিপত্তি ও গুরুত্ব বাড়বে। প্রেমে দূরত্ব তৈরি হতে পারে। পারিবারিক বিষয় ইতিবাচক থাকুন। সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কর্মপরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে। কোনো উৎস থেকে অর্থ পেতে পারেন। ভ্রমণ শুভ।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বাড়বে। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। রাগ বা জেদের কারণে মানসিক অস্থিরতা বাড়বে। শরীরের প্রতি যত্নশীল হন। খেলাধুলা ও সাংস্কৃতিক কাজে জড়িতদের সফলতা আসবে। পারিবারিক শান্তি উপভোগ করবেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে লাভবান হবেন। প্রেমে আনন্দ অনুভব করবেন। পারিবারিক সম্পর্ক ভালো যাবে। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারে। কর্মক্ষেত্রে আপনার সুনাম বাড়বে। রাগ বা জেদের কারণে আর্থিক ক্ষতি হতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পেশাগত সফলতা পাবেন। সামাজিক মর্যাদা ও গুরুত্ব বাড়বে। পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। বিনিয়োগে সফলতা আসবে। বিদেশ যাত্রার সুযোগ তৈরি হতে পারে। রোমান্টিক সম্পর্ক উপভোগ করবেন। প্রচলিত আইন কানুন সম্পর্কে সচেতন থাকলে ভালো করবেন। ভ্রমণ হতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সামাজিক ও জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। ভাই-বোন কারো সফলতার সংবাদ পাবেন। শরীর ও মন ভালো যাবে। মিতব্যয়ী ও মিতবাক হওয়ার চেষ্টা করুন। পারিবারিক ক্ষেত্রে কৌশলী হতে হবে। প্রিয়জনের সাথে মতবিরোধ হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণের রাখা কঠিন হবে। 

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ভাগ্য সুপ্রসন্ন থাকবে। কর্মব্যস্ততা বাড়বে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রিয়জনের সহযোগিতা পাবেন। অসুস্থতাজনিত ব্যয় বাড়তে পারে। নিজের প্রভাব প্রতিপত্তি ও গুরুত্ব বাড়বে। চাকরি সংক্রান্ত যোগাযোগ শুভ। গৃহে আত্মীয় সমাগম হবে। কিছুটা আর্থিক চাপে থাকতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শরীর স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকুন। প্রয়োজনীয় বিশ্রাম ও আহার সম্পর্কে সচেতন থাকলে ভালো করবেন। সন্তানের কোনো বিষয় দুশ্চিন্তার কারণ হতে পারে। দূর থেকে কোনো সুখবর পেতে পারেন। কোনো অপ্রত্যাশিত ঝামেলায় জড়াতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়বে। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়