‘সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হোন’, হাসিনার উদ্দেশে সমাজকল্যাণ মন্ত্রী
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হোন। তাহলে বোঝা যাবে কেমন বাপের বাটি।”
বুধবার (২০ মে) সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নির্মাণাধীন ক্রীড়া কমপ্লেক্স প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় শেখ হাসিনার ‘মাথা উঁচু করে দেশে ফিরবেন’, এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “আমরা তো চাই, সাহস থাকলে এসে আইনের মুখোমুখি হোন। আমরা তো ৫ আগস্ট দেখেছি সাহস কাকে বলে। আমরাও দেখতে চাই। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। সাহস থাকলে আসুন, কোর্টে যান, আইনের মুখোমুখি হন।”
তিনি বলেন, “এখানে জোর-জবরদস্তির কিছু নেই। কোর্ট যদি বলে আপনি (শেখ হাসিনা) বেকসুর খালাস, তাহলে খালাস, কোনো সমস্যা নেই। এ নিয়ে আমি আর বেশি মন্তব্য করতে চাই না।”
ঢাকা/সাব্বির/রাজীব
হাম ও হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু