ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কালীগঞ্জে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ২০ মে ২০২৬  
কালীগঞ্জে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক

গাজীপুরের কালীগঞ্জে ইভটিজিংয়ের অভিযোগে মফিজ উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (২০ মে) বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের মনসাতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

মফিজ উদ্দিন উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে মফিজ উদ্দিন স্কুল-কলেজগামী ছাত্রী, মিল-ফ্যাক্টরিতে কর্মরত নারী এবং পথচারী মহিলাদের যাতায়াতের পথে অবস্থান নিয়ে প্যান্ট খুলে অশ্লীল অঙ্গভঙ্গি করতেন। তার এমন কাণ্ডে নারীরা চরম বিব্রত ও আতঙ্কের মধ্যে চলাচল করছিলেন। বুধবার বিকেলে একই ধরনের আচরণ করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, “নারী ও শিশুদের নিরাপত্তার বিরুদ্ধে এ ধরনের ন্যক্কারজনক অপরাধের কোনো ছাড় নেই। বিষয়টি উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত বিচার নিশ্চিত করার চেষ্টা চলছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।”

ঢাকা/রফিক/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়