ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আ.লীগের সাবেক মন্ত্রীর মৃত্যুতে জামায়াত প্রার্থীর আবেগঘন পোস্ট

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬  
আ.লীগের সাবেক মন্ত্রীর মৃত্যুতে জামায়াত প্রার্থীর আবেগঘন পোস্ট

দেলোয়ার হোসেন। ইনসেটে রমেশ চন্দ্র সেন।

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে ফেসবুক আবেগঘন পোস্ট করেছেন একই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন স্ট্যাটাসে শোক প্রকাশ করেন দেলোয়ার।

আরো পড়ুন:

ফেসবুকে দেলোয়ার হোসেন লিখেছেন, “ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ, ঠাকুরগাঁওবাসীর প্রিয় কাকা শ্রী রমেশ চন্দ্র সেন আর আমাদের মাঝে নেই। তার মৃত্যুতে আমি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। ব্যক্তি জীবনে সন্তানহীন মানুষ হলেও প্রতিটি ছেলেকে তিনি নিজের সন্তানের মতোই স্নেহ করতেন। ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে তার অবদান আছে এবং আমরা শ্রদ্ধার সাথে তার অবদান স্মরণ করি।”

এর আগে, সকাল ৯টা ১০ মিনিটে দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

২০২৪ সালের ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সেখান থেকে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে হত্যাসহ ৩টি মামলা ছিল।

ঢাকা/হিমেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়