ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় নির্বাচন: বেরোবিতে দুইদিন ক্লাস-পরীক্ষা বন্ধ

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬  
জাতীয় নির্বাচন: বেরোবিতে দুইদিন ক্লাস-পরীক্ষা বন্ধ

‎‎শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

‎শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

আরো পড়ুন:

‎এছাড়াও, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা যথারীতি চালু থাকবে।

‎ঢাকা/সাজ্জাদ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়