মাধবদী ও মহিপুর নতুন থানা
নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম
সচিবালয় প্রতিবেদক : এখন থেকে নরসিংদী জেলার মাধবদী ও পটুয়াখালী জেলার মহিপুর নতুন থানা। নরসিংদী সদর থানা ভেঙে মাধবদী ও কলাপাড়া ভেঙে মহিপুর থানা করা হয়েছে। একইসঙ্গে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পৌরসভার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা আগে থেকেই পৌরসভা ছিল। কিন্তু এত দিন নিকারের অনুমোদন ছিল না। আজ সভায় আনুষ্ঠানিকভাবে এই পৌরসভার অনুমোদন দেওয়া হয়।
সচিব আরো বলেন, নরসিংদী সদর থানা ভেঙে মাধবদী ও কলাপাড়া ভেঙে মহিপুর নামে নতুন থানার অনুমোদন দেওয়া হয়েছে।
রাইজিংবিডি/ঢাকা/২৯ ফেব্রুয়ারি ২০১৬/নঈমুদ্দীন/সাইফুল
রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু