ঢাকা     শুক্রবার   ০৫ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ৪ জুন ২০২৬  
গাজীপুরে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

গাজীপুরে ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ করেন।

গাজীপুরে ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার (৪ জুন) সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ডা. মাহাদি হাসানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. ফাতেমা নূর নদী এবং সংগঠনের অন্যান্য নেতারা। 

আরো পড়ুন:

বিক্ষোভে অংশ নেওয়া চিকিৎসকরা জানান, বর্তমান বাস্তবতায় ইন্টার্ন চিকিৎসকদের জন্য ৩০ হাজার টাকা মাসিক ভাতা নির্ধারণ সময়ের দাবি। একইসঙ্গে তারা এফসিপিএস ট্রেইনি-সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্ত প্রত্যাহার, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৪০ বছর নির্ধারণ এবং ২০২৫ সালের প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়া পরিচালিত চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। 

বক্তারা বলেন, চিকিৎসকদের পেশাগত উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে। এ সব দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়ায় চিকিৎসকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

সমাবেশ থেকে দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না এলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাপ্ত করেন।

ঢাকা/রফিক/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়