ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুবাই ডার্মায় বিপুল অংকের রপ্তানি আদেশ পেল সিওডিল

মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ১৭ এপ্রিল ২০২৫  
দুবাই ডার্মায় বিপুল অংকের রপ্তানি আদেশ পেল সিওডিল

দুবাই ডার্মায় বিপুল অংকের রপ্তানি আদেশ পেয়েছে রিমার্ক এলএলসি ইউএসএ এর মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল। এর মধ্যে বাংলাদেশে উৎপাদিত সিওডিলের পণ্যের রপ্তানি আদেশ মিলেছে প্রায় ২ মিলিয়ন ডলারের। যা বাংলাদেশের স্কিন কেয়ার ইন্ডাস্ট্রির জন্য মাইলফলক।

মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশের বায়ারাও সিওডিল পণ্য ক্রয়ে সম্মতি দিয়েছেন। যা প্রমাণ করে, আন্তর্জাতিক বাজারে সিওডিল পণ্যের গ্রহণযোগ্যতা ও চাহিদা দুটোই বেড়েছে।

এই ধারা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ স্কিন কেয়ার পণ্যের অন্যতম রপ্তানিকারক দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবে। তবে এজন্য প্রয়োজন সরকারের নীতি সহায়তা। নীতি নির্ধারকদের যথাযথ মনোযোগ দ্রুত বিকাশমান এই শিল্পকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৬ এপ্রিল) দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হওয়া দুবাই ওয়ার্ল্ড ডার্মাটোলজি অ্যান্ড লেজার কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন-দুবাই ডার্মা এর শেষ দিনেও সিওডিলের স্টল ছিল দর্শনার্থী, বিশেষজ্ঞ ডাক্তার ও আমদানিকারকদের ভিড়। প্রদর্শনীতে সিওডিল স্টলের ব্যতিক্রমী উপস্থাপন সাড়া ফেলেছে।

প্রায় ১০০ টিরও বেশি দেশের চর্মরোগ বিশেষজ্ঞ দর্শনার্থীরা সিওডিল ব্র্যান্ডের-প্রস্তাবিত ত্বকের যত্নের সমাধান নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। এবারই প্রথম কোন বিদেশি ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্য নিয়ে এ ধরনের প্রদর্শনীতে অংশ নিয়েছে রিমার্ক।

সম্মেলনে অংশগ্রহণকারী সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি কোম্পানি অন স্পট আদেশে স্থানীয় বাজারে পণ্য আমদানিতে রিমার্ক প্রতিনিধির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও সৌদি আরব, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, ভারত এবং লিবিয়ার বায়াররাও পণ্য ক্রয়ে সম্মতি দিয়েছেন।

ঢাকা/হাসান/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়