ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম রেলওয়ে ওয়ার্কশপে আগুন

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ২৭ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম রেলওয়ে ওয়ার্কশপে আগুন

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপে বুধবার বেলা পৌনে ১১টার দিকে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় ধোঁয়ার কারণে কারখানায় কর্মরত ১৫ জন শ্রমিক-কর্মচারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্যাস কাটার দিয়ে রেলের স্টিল সামগ্রী কাটার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে কারখানায় থাকা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানো হলেও বেশি ধোঁয়ার কারণে ওয়ার্কশপে কর্মরত ১৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।

তাদের উদ্ধার করে পাঁচ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১০ জনকে রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৭ মার্চ ২০১৯/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়