ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাগলের ব্যাগে ৪ লাখ টাকা!

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০২, ৩১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাগলের ব্যাগে ৪ লাখ টাকা!

জেবাল হক ও উদ্ধারকৃত টাকা

নিজস্ব প্রতিবেদক, খুলনা  : খুলনায় মানসিক ভারসাম্যহীন এ বৃদ্ধের কাঁধে ঝোলানো ময়লা ও ছেঁড়া কাপড়ের ব্যাগে পাওয়া গেছে ৩ লাখ ৯৩ হাজার ৭৪৯ টাকা। বৃহস্পতিবার কৌতুহলবশে কয়েকজন যুবক নগরীর খালিশপুর মিল গেট এলাকায় তার ব্যাগ তল্লাশি করলে সেখান থেকে ভাঁজ করে রাখা ৫০০ টাকার নোটের কয়েকটি বান্ডিল পাওয়া যায়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নগরীর দৌলতপুর বাজার, বিএল কলেজ, খালিশপুর পিপলস গোল চত্ত্বর এলাকায় দীর্ঘদিন ধরে ৬৫ বছরের ওই ব্যক্তিটিকে দেখা যায়। কারো কাছে তিনি কখনো টাকা চান না। লোকজন খুশি হয়ে তাকে টাকা ও খাবার দিতো। প্রাথমিকভাবে তার নাম জেবাল হক বলে জানা গেছে।

ওই বৃদ্ধ অবশ্য দাবি করেছেন বিভিন্ন এলাকায় গান গেয়ে তিনি টাকা পান। সেই টাকা জমিয়েই ব্যাগে রাখেন তিনি।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশরফ হোসেন বলেন, টাকার মালিক জেবাল হক মানসিক ভারসাম্যহীন নয়, তবে মস্তিষ্ক বিকৃত মানুষ। জিজ্ঞাসাবাদে নাম জেবাল হক বললেও বাড়ির ঠিকানা তিনি বলতে পারেননি। বেশি টাকা হলেই তিনি ১০০ ও ৫০০ টাকার নোটে রূপান্তর করে ব্যাগের মধ্যে রাখতেন।

তার বিষয়ে সমাজ কল্যাণ অধিদফতরের সঙ্গে কথা হয়েছে। তাদের তত্ত্বাবধায়নে তাকে সেখানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।



রাইজিংবিডি/ ৩১ মে ২০১৯/ খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়