ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন নতুন ডেঙ্গু রোগী বাড়ছে

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৭, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন নতুন ডেঙ্গু রোগী বাড়ছে

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় প্রতিদিন নতুন নতুন ডেঙ্গু রোগীর সন্ধান পওয়ায় হিশশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সাতক্ষীরার সাত উপজেলায় গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে আরো ১১ ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে ।

এ নিয়ে সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ৪৪৮ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে ৬২ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৩০০ জন এবং উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে আরো ৮৬  জনকে। আক্রান্তদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, ঈদের পর থেকে প্রতিদিন নতুন নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে স্থানীয়ভাবে আক্রান্ত রোগীর সংখ্যা বেশী। ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন অনেকেই। তবে, হাসপাতালে যারা ভর্তি আছেন তারা এখন আশঙ্কামুক্ত।

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/৩১ আগস্ট ২০১৯/শাহীন গোলদার/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়