ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় ট্রাক চাপায় পথচারী নিহত

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৫, ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাবনায় ট্রাক চাপায় পথচারী নিহত

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার জাফরাবাদে ট্রাক চাপায় হাছেন আলী (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাছেন আলী সাঁথিয়া উপজেলা তলট গ্রামের গহের আলীর ছেলে।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল খালেক জানান, রোববার সকালে কাশিনাথপুর থেকে গম বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-০৮১৪) পাবনার দিকে যাচ্ছিল। পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ নামক স্থানে ট্রাকটি ওই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

 

রাইজিংবিডি/পাবনা/১ সেপ্টেম্বর ২০১৯/শাহীন রহমান/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়