ঢাকা     শুক্রবার   ০৫ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জ প্রেস ক্লারের সভাপতি হেলাল, সম্পাদক সান্টু 

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২১  
সিরাজগঞ্জ প্রেস ক্লারের সভাপতি হেলাল, সম্পাদক সান্টু 

হেলাল আহমেদ ও জাকিরুল ইসলাম সান্টু

দৈনিক করতোয়ার সিরাজগঞ্জ প্রতিনিধি হেলাল আহমেদকে সভাপতি এবং দৈনিক আজকের সিরাজগঞ্জের প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুকে সাধারণ সম্পাদক করে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের ১৩ সদস্যর নতুন কমিটি গঠন করা হয়েছে। 

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ক্লাব ভবনে পুরনো কমিটির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস রবিনের সঞ্চলনায় দ্বি-বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়। 

আরো পড়ুন:

নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি হেলাল উদ্দিন। নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে ইসরাইল হোসেন বাবু (বিডিনিউজ), সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল মজিদ (দৈনিক যমুনা প্রবাহ), সাংগঠনিক সম্পাদক হীরক গুণ (চ্যানেল টুয়েন্টিফোর), অর্থ সম্পাদক দিলীপ গৌর (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম (জিটিভি/আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী শাহদৎ হোসেন ফিরোজী (বিটিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিংকু কুন্ডু (সময় টেলিভিশন), সাহিত্য ও পাঠাগার সম্পাদক আইয়ুব আলী (সকালের খবর), কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম বাবু, (দৈনিক জনকণ্ঠ), ফেরদৌস রবিন (চ্যানেল আই) ও মাসুদ রানা (ইউএনবি) রয়েছেন।
 

রাসেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়