ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তৃতীয়বার অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জে এলো অক্সিজেন এক্সপ্রেস

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ৩১ জুলাই ২০২১   আপডেট: ১২:০৩, ৩১ জুলাই ২০২১
তৃতীয়বার অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জে এলো অক্সিজেন এক্সপ্রেস

ভারত থেকে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) তৃতীয় চালান নিয়ে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল
স্টেশনে এসেছে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন ।

শুক্রবার (৩০ জুলাই) দিনগত রাত ১টা ২০ মিনিটে ইন্দ্রো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন ১০টি অক্সিজেনবাহী কন্টেইনার নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছায়।

অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ এ নিয়ে তৃতীয় বার রেলপথে ভারত থেকে ৬শ’ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করল।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকে ট্রেনের কন্টেইনার থেকে অক্সিজেন লরির কন্টেইনারে অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়েছে।

লিনডে বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, ট্রেন থেকে লরিতে তরল অক্সিজেন খালাস করে সড়ক পথে লিনডের নারায়ণগঞ্জের রূপগঞ্জ কারখানায় নিয়ে যাওয়া হচ্ছে। এরপর প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, অক্সিজেন খালাস শেষে বিকেলে ট্রেনটি আবার ভারতের উদ্দেশে ফেরত যাবে।

উল্লেখ্য, ২৫ জুলাই ও ২৮ জুলাই একই ট্রেনে ২০০ মেট্রিক টন করে অক্সিজেন নিয়ে দেশে আসে অক্সিজেন এক্সপ্রেস। এনিয়ে ভারত থেকে তিনটি চালানে মোট ৬০০ মেট্রিক টন অক্সিজেন দেশে আসলো।

অদিত্য রাসেল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়