নোবিপ্রবিতে স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধন
নোবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডিজিটাল সম্পদ ব্যবস্থাপনাকে আরো কার্যকর ও আধুনিক করতে স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের ‘ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউলের’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে মডিউলটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইল।
এ সময় উপাচার্য বলেন, “বর্তমান সময়ে প্রযুক্তির আশীর্বাদে অনেক কাজ সহজ হয়ে গেছে। স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল এমন একটি ডিজিটাল টুল, যা দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়ের সম্পদের ডিজিটাল ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে সহায়তা করবে।”
তিনি আরো বলেন, “নোবিপ্রবিকে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ডিজিটালাইজেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ প্রযুক্তির যথাযথ ব্যবহার কাজের দক্ষতা বাড়াবে এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজওয়ানুল হক এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী। এছাড়া, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল’ বিভিন্ন যন্ত্রপাতি, কম্পিউটার সামগ্রী, যানবাহন ও আসবাবপত্রসহ নানা ধরনের সম্পদের পুরো জীবনচক্র ট্র্যাক ও পরিচালনায় সহায়তা করবে। পাশাপাশি এটি প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের হিসাবরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের তথ্য ডিজিটালি সংরক্ষণ করবে।
ঢাকা/শফিউল্লাহ/জান্নাত
লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান