ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রাকে করে ঢাকায় ছুটছেন অনেকে 

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৩১ জুলাই ২০২১  
ট্রাকে করে ঢাকায় ছুটছেন অনেকে 

পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকায় ছুটছেন অনেকে (ছবি: রাইজিংবিডি)

করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মধ্যে রোববার (১ আগস্ট) থেকে শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এ খবরে ঈদে বাড়িতে আসা কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই সিরাজগঞ্জের হাটিকুমরুল, কড্ডার মোড়, পাঁচলিয়া, নলকা মোড় ও সয়দাবাদ থেকে বৃষ্টি উপেক্ষা করে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকায় ছুটতে দেখা গেছে অনেককে। তবে সেখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। 

সবুজ শেখ নামে এ যাত্রী বলেন, ‘কোরবানির ঈদে বাড়ি এসেছিলাম, আগামীকাল আমাদের কারখানা খুলবে। গণপরিবহন বন্ধ। বাধ্য হয়ে ট্রাকে করে ঢাকায় যাচ্ছি। যেভাবেই হোক আজই ঢাকা পৌঁছাতে হবে। এ জন্য ভাড়াও বেশি দিতে হয়েছে।’ 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ‘আমাদের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট রয়েছে। পণ্যবাহী ট্রাকে যাত্রী বহন করায় বেশ কয়েকটি ট্রাক আটক করা হয়েছে।’

অদিত্য রাসেল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়