ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনে হেরে কম্বল ফেরত নিলেন তিনি!

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ২৯ নভেম্বর ২০২১   আপডেট: ১৬:২৩, ২৯ নভেম্বর ২০২১
নির্বাচনে হেরে কম্বল ফেরত নিলেন তিনি!

নির্বাচনে হেরে দুই বছর আগে দেওয়া ৪টি কম্বল ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রমেছা খানমের বিরুদ্ধে।

রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পরাজিত হন তিনি। তার স্থানে নির্বাচিত হন জোসনা বেগম।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে আকুয়া গ্রামের মকবুল হোসেন, অনু মিয়া, সংকু ও বংকুকে একটি করে কম্বল দেন তৎকালীন সংরক্ষিত নারী ইউপি সদস্য রমেছা খানম। ওই সময় তিনি যাদের কম্বল দিয়েছিলেন তারা এ নির্বাচনে বিজয়ী প্রার্থী জোসনা বেগমের প্রতিবেশী। নির্বাচনে পরাজিত হওয়ায় রমেছা খানম তাদের কাছ থেকে ওই কম্বলগুলো ফেরত নিয়ে গেছেন।

ভুক্তভোগী মকবুল হোসেন জানান, আমাদের চার ভাইকে চারটি কম্বল দিয়েছিলেন রমেছা খানম। নির্বাচনে আমাদের পাশের বাড়ির প্রার্থী জোসনা বেগমের পক্ষে কাজ করি। জোসনার পক্ষে কাজ করার কারণে রমেছা খানম কম্বলগুলো ফেরত নিয়ে গেছেন।

অনু মিয়া জানান, রমেছা খানম যে কাজটি করলেন তা এলাকাবাসী দেখেছেন। গরীবের প্রতি তার অবিচার আগে থেকেই। এজন্যই তার পক্ষে নির্বাচন করিনি। এ কারণে তিনি সকালে এসে সব কম্বল নিয়ে গেছেন।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য রমেছা খানম জানান, কম্বল ফেরত নেয়ার মত কোনও জিনিস? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিরোধীরা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

কাওছার/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়