ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাউন্সিলরসহ জোড়া খুন: আরও দুজন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২৯ নভেম্বর ২০২১   আপডেট: ১৬:৪২, ২৯ নভেম্বর ২০২১
কাউন্সিলরসহ জোড়া খুন: আরও দুজন গ্রেপ্তার

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল (৫০) ও আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহাকে (৫৫) এলোপাথাড়ি গুলি করে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ নভেম্বর) মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মামলার ৮ নম্বর আসামি নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সুজানগর পূর্বপাড়া এলাকার নুর আলীর ছেলে জিসান মিয়া ও ওই ওয়ার্ডের সংরাইশ এলাকার বাদল মিয়ার ছেলে মোহাম্মদ রাব্বি ইসলাম অন্তু।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে এদিন শুনানি অনুষ্ঠিত না হওয়ায় আদালত আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।  এ নিয়ে আলোচিত এই ঘটনায় ৬ জন গ্রেপ্তার হলেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা কায়সার হামিদ বলেন, মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি জিসানকে রোববার গভীর রাতে নগরীর সংরাইশ এলাকা থেকে এবং একই সময়ে অন্তুকে জেলার দেবিদ্বার থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) ও পুলিশের সদস্যরা। অন্তু মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে ঘটনায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। তবে আজ শুনানি অনুষ্ঠিত হয়নি।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর বিকেল ৪টার দিকে নগরীর পাথরিয়াপাড়া থ্রি স্টার এন্টারপ্রাইজে কাউন্সিলর কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সৈয়দ মোহাম্মদ সোহেল ও হরিপদ সাহা। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও ৫ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জোড়া খুনের ঘটনায় গত ২৩ নভেম্বর রাতে কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

রহমান/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়