গফরগাঁওয়ে আগুনে পোড়ানো লাশ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহে গফরগাঁওয়ে মারুফা আক্তার (১৪) নামে আগুনে পোড়ানো এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাড়ির কাছের বাঁশ ঝাড়ের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ।
নিহত মারুফা উপজেলার রসুলপুর গ্রামের মজিবুর রহমানের মেয়ে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি ফারুক আহমেদ জানান, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে খাওয়া দাওয়া শেষে ছোট বোনকে নিয়ে ঘুমাতে যায় মারুফা। বৃহস্পতিবার ফজরের সময় তার ছোট বোন দেখে মারুফা বিছানায় নেই। পরে পরিবারের লোকজন মারুফাকে অনেক খোঁজাখুঁজি করেন। এরই এক পর্যায়ে বাড়ির কাছের একটি বাঁশ ঝাড়ের মধ্যে আগুনে পোড়ানো মারুফার লাশ দেখতে পান তারা।
তিনি আরো জানান, মারুফার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিলন/ মাসুদ
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী