ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মশার কয়েলের আগুনে পুড়লো ৭টি ঘর, ৩ গরুর মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০২২  
মশার কয়েলের আগুনে পুড়লো ৭টি ঘর, ৩ গরুর মৃত্যু 

সিরাজগঞ্জে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে আগুনে ৭টি ঘর ভস্মীভূত হয়েছে। এসময় আগুনে পুড়ে ৩টি গরুও মারা গেছে।
 
শনিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী বিল এড়িল গ্রামে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাতে ভাটপিয়ারী গ্রামের দেরহাজ আলীর গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। কয়েলের আগুন থেকে প্রথমে গোয়াল ঘরে, পরে শোবার ঘরে আগুন ধরে। এ আগুন ছড়িয়ে পড়লে আশপাশের মোট সাতটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুনে পুড়ে দেরহাজের ২টি ও বাট্টুর ১টি গরু মারা যায়। এ ছাড়া আরো ২টি গরু আগুনে ঝলসে যায়। 

এবিষষে ক্ষতিগ্রস্থ দেরহাজ আলী বলেন, রাতে গোয়াল ঘরে মশার কয়েল দিয়ে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে আগুনের তাপে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি দুইটি গরুসহ গোয়াল ঘর পুরে ছাই। 

স্থানীয়রা এগিয়ে আসার আগেই শোবার ঘরে আগুন লেগে যায়। পরে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়লে পাশে বাড়ীর একটি গরুসহ মোট সাতটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অনেকক্ষণ পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, শনিবার গভীর রাতে ওই এলাকায় আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। ১ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, আগুনে পুড়ে তিনটি গরু ও সাতটি ঘর পুরে গেছে। তবে ক্ষতির পরিমান নির্ধারণ করা যায়নি। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

অদিত্য রাসেল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়