ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাশিমপুর কারাগারে আসামির সঙ্গে বাদীপক্ষের তরুণীর বিয়ে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ২১ মে ২০২২   আপডেট: ১২:৩৬, ২১ মে ২০২২
কাশিমপুর কারাগারে আসামির সঙ্গে বাদীপক্ষের তরুণীর বিয়ে

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় বন্দী এক আসামির সঙ্গে বাদীপক্ষের তরুণীর বিয়ে হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে শুক্রবার (২০ মে) বিকেলে আসামি ও বাদীপক্ষের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. নূরুন্নবী ভূঁইয়া। 

বর কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার দেওঘর এলাকার মো. শাহেদ মিয়ার ছেলে নাঈম মিয়া (২৩) এবং কনে (১৯) একই এলাকার বাসিন্দা।

কারাগার সূত্রে জানা যায়, রাজধানী মিরপুরে করা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তারের পর ঢাকা কারাগার থেকে ওই আসামিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর ২০২০ সাল থেকে কারাগার-১ এ আছেন নাঈম মিয়া। পরে উচ্চ আদালতের নির্দেশে কারাগারের অফিস কক্ষে তার সঙ্গে মামলার বাদী নির্যাতিতা তরুণীর বিয়ে সম্পন্ন হয়। 

কারাসূত্রে আরও জানা যায়, বিয়ের পর কনে বরের স্বজনদের সঙ্গে শ্বশুরবাড়ি চলে যান।    
 

রেজাউল/তারা

সর্বশেষ

পাঠকপ্রিয়