ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গৃহবধূকে বাঁচাতে ৯৯৯ এ ফোন দেওয়া সেই রিকশাচালক পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ২০ জুলাই ২০২২   আপডেট: ১৮:০৫, ২০ জুলাই ২০২২
গৃহবধূকে বাঁচাতে ৯৯৯ এ ফোন দেওয়া সেই রিকশাচালক পুরস্কৃত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার জিইসি এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানিয়েছিলেন রিকশাচালক মো. আব্দুল হান্নান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে।

বুধবার (২০ জুলাই) দুপুরে সেই রিকশাচালককে পুরস্কৃত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। নিজ কার্যালয়ে ডেকে এনে তার হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার।

সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এক গৃহবধূ রিকশায় করে যাচ্ছিলেন। এসময় তিন যুবক রিকশা থামিয়ে ওই নারীকে ফ্লাইওভারের নিচের একটি টঙ ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে ওই নারীকে ধর্ষণ করা হয়।

ঘটনা দেখতে পেয়ে রিকশাচালক আবদুল হান্নান জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশ পাঠানোর অনুরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে এবং তিনজনকে গ্রেপ্তার করে।

রেজাউল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়