ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ২৫ জুলাই ২০২২   আপডেট: ২১:৪২, ২৫ জুলাই ২০২২
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম বুলবুল আহমেদ। তিনি লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নরসিংদী।

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যার পর তাকে হত্যা করা হয়।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল জানান, সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের ভেতরের টিলায় বুলবুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন শিক্ষার্থী। তারা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, কে বা কারা বুলবুলকে ছুরিকাঘাত করেছে, তা এখনো জানা যায়নি।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর জানান, বুলবুলের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

নুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়