ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলসিন্দুরের ৮ বিজয়ী পেলেন ৪ লাখ টাকা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২১ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৯:৪২, ২১ সেপ্টেম্বর ২০২২
কলসিন্দুরের ৮ বিজয়ী পেলেন ৪ লাখ টাকা

সাফ জয়ী ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের আট নারী ফুটবলারের পরিবারকে ৫০ হাজার করে মোট ৪ লাখ টাকা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসন।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কলসিন্দুর স্কুল এন্ড কলেজ মাঠে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তী ফুটবলারদের পরিবারকে ৫০ হাজার করে টাকা ও ফুলেল শুভেচ্ছা জানান।

আটজন ফুটবলার হলেন- সানজিদা, মারিয়া মান্দা, শিউলি আজিম, মর্জিয়া আক্তার, শামছুন্নাহার সিনিয়র, তহুরা, সাজেদা ও শামছুন্নাহার জুনিয়র।

এদিকে, ফুটবলারদের দেশে আসার খবরে কলসিন্দুরে বইছে আনন্দের বন্যা। সানজিদা, মারিয়াদের বরণে অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামবাসী।

মিলন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়