ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শনিবার সকাল থেকে হবিগঞ্জে গণপরিবহন বন্ধ থাকবে

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ৫ অক্টোবর ২০২২   আপডেট: ১৭:১২, ৫ অক্টোবর ২০২২
শনিবার সকাল থেকে হবিগঞ্জে গণপরিবহন বন্ধ থাকবে

হবিগঞ্জ বাসস্ট্যান্ড। ফাইল ফটো

বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে শনিবার (৮ অক্টোবর) সকাল থেকে হবিগঞ্জে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান।

তিনি বলেন, ‘শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে হবিগঞ্জে সব ধরণের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনে ১৮টি পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২ হাজার ৩৫৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

মামুন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়