ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬  
৩ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

কোম্পানিগুলো হলো- সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি ও গোল্ডেন সন লিমিটেড।

সিকদার ইন্স্যুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থ-বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

সিভিও পেট্রোকেমিক্যাল: কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে  ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি। কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘বিবিবি১’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ-বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত সময়ের ব্যাংকের দায় এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

গোল্ডেন সন: কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে  ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি। কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘বিবি২’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ-বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত সময়ের ব্যাংকের দায় এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়