ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবি ভিসি নিয়াজ আহমদ খানের পদত্যাগের সিদ্ধান্ত

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৪৮, ১০ ফেব্রুয়ারি ২০২৬
ঢাবি ভিসি নিয়াজ আহমদ খানের পদত্যাগের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) নিয়াজ আহমদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জানিয়েছেন,ভিসি পদ থেকে অব্যাহতি নিয়ে শিক্ষকতায় ফিরতে চান তিনি।

ড. নিয়াজ আহমদ খান বলেন, “নির্দিষ্ট পেক্ষাপটে দেশের ক্রান্তিকালীন সময় আমি ভিসির দ্বায়িত্ব নিয়েছিলাম। এখন সেই পরিস্থিতি নেই। তাই আমি শিক্ষকতায় ফিরতে চাই।”

আরো পড়ুন:

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ঢাবি ভিসি।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, “ আপৎকালীন বিশেষ এক পরিস্থিতিতে আমি দায়িত্ব গ্রহণ করেছিলাম। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চটা দিয়ে পালন করার চেষ্টা করেছি। এই পর্যায়ে এসে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে। তবে ধারাবাহিকতা ও শূন্যতা কমানোর প্রয়োজনে অংশীজনরা যদি আমাকে রাখতে চান, সে বিষয়ে আমি বিবেচনা করব।”

তিনি জানান, আনুষ্ঠানিকভাবে এখনো তিনি এখনো কোনো পদত্যাগপত্র জমা দেননি। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্বে থাকছেন এবং নতুন সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতা রেখে কাজ করবেন।

এর আগে ২০২৪ সালের ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান প্রতিষ্ঠানটির ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পান।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১ (২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে এই নিয়োগ দেওয়া হয়।

ঢাকা/সৌরভ/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়