চট্টগ্রামে কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১১
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
ট্টগ্রামের বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় অবস্থিত স্টারশিপ কারখানায় মঙ্গলবার সকালে বয়লার বিস্ফোরণ হয়।
চট্টগ্রামের বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় অবস্থিত স্টারশিপ কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কারখানাটিতে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বায়েজিদ বোস্তামি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ সোহের জানান, সকাল ১১টার দিকে স্টারশিপ কারখানায় বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।
ঢাকা/রেজাউল/মাসুদ