ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাতকড়া ভেঙে পালানো সেই আজিজুর অবশেষে গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ২১ অক্টোবর ২০২২   আপডেট: ২১:৩৩, ২১ অক্টোবর ২০২২
হাতকড়া ভেঙে পালানো সেই আজিজুর অবশেষে গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালানো আসামি আজিজুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানী ঢাকার ধামরাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। 

শুক্রবার (২১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। 

আরো পড়ুন:

আরো পড়ুন: হাতকড়া ভেঙে পালিয়েছে আসামি, ৩ পুলিশ ক্লোজড

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৬ অক্টোবর সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানযোগে আদালতে নেওয়া হয় ডাকাতি মামলার আসামি আজিজুলকে (৩৮)। ভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টাডিতে নেওয়ার সময় কৌশলে হাতকড়া রেখে পালিয়ে যান তিনি। ওই দিন কোর্ট পুলিশের পরিদর্শক কেএম জাহাঙ্গীর কবীর বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

তিনি আরও জানান, আজিজুলকে গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে ডিবি ও সাইবার ক্রাইম ইউনিটসহ জেলা পুলিশের একাধিক দল। অবশেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানা, চুয়াডাঙ্গা সদর থানা, দামুড়হুদা মডেল থানাসহ একাধিক থানায় খুন, ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১৪টি মামলা রয়েছে। 

মামুন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়