ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছিনতাই হওয়া লাখ টাকা উদ্ধার করলো পুলিশ 

কুড়িগ্রাম প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ২২ ফেব্রুয়ারি ২০২৩  
ছিনতাই হওয়া লাখ টাকা উদ্ধার করলো পুলিশ 

কুড়িগ্রামে দিনে দুপুরে এক তরুণীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া এক লাখ টাকা উদ্ধার করে দিয়েছে পুলিশ। এসময় এক ছিনতাইকারীকেও গ্রেপ্তার করেছে তারা। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে এতথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন। 

আরো পড়ুন:

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে রিকশায় করে যাওয়ার সময় তরুণীর টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, গতকাল দুপুরে ধরলা ব্রিজ থেকে রিকশায় করে কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন মৌমিতা আক্তার। সাদ্দির মোড় এলাকায় পৌঁছালে কিছু ছিনতাইকারী মৌমিতা আক্তারের রিকশার গতি রোধ করে এবং তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ ও এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই তরুণী কুড়িগ্রাম সদর থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনতাইয়ের মূলহোতা কুড়িগ্রাম সদরের পুরাতন রেল স্টেশনপাড়া এলাকার ইমদাদুল ইসলাম ইমনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও এক লাখ টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, গ্রেপ্তারকৃত ইমদাদুল ইসলাম ইমনের বিরুদ্ধে দ্রুত বিচার আইন ও মাদকের চারটি মামলা আদালতে বিচারাধীন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাদশাহ সৈকত/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়