ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গুমানি নদীতে ভাসছিল যুবকের লাশ

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৬:২৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
গুমানি নদীতে ভাসছিল যুবকের লাশ

পাবনার ভাঙ্গুড়ায় গুমানি নদী থেকে নয়ন হোসেন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কৈডাঙ্গা এলাকার গুমানি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নয়ন হোসেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার লাউতারা গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কৈডাঙ্গা রেল সেতুর নিচে গুমানি নদীতে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা স্পষ্ট নয়।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনও এক সময় ট্রেন থেকে ছিটকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

শাহীন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়