বিরামপুরে বাস-পিকআপ সংঘর্ষ, দুই চালক নিহত
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:৩৮, ১৬ এপ্রিল ২০২৩
আপডেট: ১২:২৮, ১৬ এপ্রিল ২০২৩
দিনাজপুরের বিরামপুরের সড়কে নাবিল পরিবহনের বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই চালকই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।
রোববার (১৬ এপ্রিল) সকালে বিরামপুর উপজেলার দিওড় বটতলী নামক স্থানে বাস ও পিকাপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এ সময় নাবিল পরিবহনের চালক এবং পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
আহত ৭ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত।
মোসলেম/টিপু