ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরকীয়ায় বাঁধা দেওয়ার স্ত্রীকে হত্যা, একমাস পর স্বামী গ্রেপ্তার

মানিকগঞ্জ  প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ১৭ এপ্রিল ২০২৩   আপডেট: ১৩:৫৪, ১৭ এপ্রিল ২০২৩
পরকীয়ায় বাঁধা দেওয়ার স্ত্রীকে হত্যা, একমাস পর স্বামী গ্রেপ্তার

পরকীয়ায় বাঁধা দেওয়ার স্ত্রীকে হত্যা- এমন অভিযোগে দায়েরকৃত মামলায় স্বামী রাজু মন্ডলকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ মার্চ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্বভাকুম গ্রামে রাজু মন্ডল শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী মুক্তা আক্তারকে শ্বাসরোধ ও শাবল দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় মুক্তার মা রৌশন আরা বাদি হয়ে রাজুকে প্রধান আসামি করে ৫ জনের নামে মামলা করেন। ঘটনার দুই দিন পর রাজুর বাবা পলাশ মন্ডল, মা আকলিমা খাতুন, ভাই বাদল মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। আরেক ভাই আকাশ মন্ডল গত ১০ এপ্রিল আদালতে আত্মসর্মপণ করেন। রোববার (১৬ এপ্রিল) রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে গ্রেপ্তার হয়েছেন মামলার প্রধান আসামি রাজু মন্ডল ।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর রহমান জানান, আলোচিত মুক্তা হত্যাকাণ্ডের একমাস তিন দিন পর প্রধান আসামি রাজু মন্ডলকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু তার স্ত্রী মুক্তাকে হত্যা করার স্বীকার করেছেন। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিতে রাজু রাজি হয়েছেন।  সোমবার আসামিকে আদালতে পাঠানো হবে। এনিয়ে আলোচিত মুক্তা হত্যা মামলায় ৫জন আসামিই গ্রেপ্তার হয়েছেন।

চন্দন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়