ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে আইনজীবীদের কালো পতাকা মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ১৪ জানুয়ারি ২০২৪  
ঠাকুরগাঁওয়ে আইনজীবীদের কালো পতাকা মিছিল

নির্বাচন বাতিল এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিএনপিপন্থী আইনজীবীরা কালো পতাকা মিছিল করেছেন।

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা আইনজীবী সমিতির সামনে এই মিছিলের আয়োজন করা হয়।

আরো পড়ুন:

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন, জেলা আইনজীবী ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট গোলাম রব্বানী ও জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এন্তাজুল হক প্রমুখ।

বক্তারা বলেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে মানুষ যায়নি। নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী তারা নিজেরাই সব। তাহলে কিসের নির্বাচন অনুষ্ঠিত হলো। অবিলম্বে পুনরায় নির্বাচনের দাবি জানান তারা। সেই সঙ্গে তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগার থেকে মুক্তি দেওয়ার দাবি জানান।

মঈনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়