ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আজ সিঙ্গাপুরে নেওয়া হতে পারে মির্জা আব্বাসকে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ১৩ মার্চ ২০২৬  
আজ সিঙ্গাপুরে নেওয়া হতে পারে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ফটো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সোয়া ১২টার দিকে বিএনপির গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। 

আরো পড়ুন:

তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।

মির্জা আব্বাসের গণমাধ্যম দলের এক কর্মকর্তা জানান, বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির গণমাধ্যম শাখার ফেসবুক পাতায়ও তার অসুস্থতার খবর জানানো হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সেখানে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতা ডা. এস এম খালিদুজ্জামান।

এ ছাড়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ঢাকা/আলী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়