বঙ্গবন্ধুর জন্মদিনে কারাবন্দীরা পেলেন উন্নত খাবার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে।
রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় ইফতারের আগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষ থেকে প্রায় ১১০০ কারাবন্দীর মধ্যে এসব খাবার বিতরণ করা হয়।
উন্নত খাবারের মধ্যে ছিল- সাদা ভাত, মুরগীর মাংস, গরুর মাংস, ছোলা বুট, বড়া, খেজুর, কলা ও জিলাপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা কারাগারের সুপার মো. শহিদুল ইসলাম, মন্ত্রীর পক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফসহ অন্যরা।
জেলা কারাগারের সুপার মো. শহিদুল ইসলাম বলেন, জেলা কারাগারে প্রায় ১১০০ নারী-পুরুষ হাজতি ও কয়েদি আছে। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মন্ত্রী কারাগারের সব বন্দিদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করেন। ইফতারের সময় আমরা সেগুলো সরবরাহ করেছি।
রুবেল/কেআই
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু