বিয়ের ৭ দিন পর স্বামী ছেড়ে প্রেমিকের সঙ্গে পালালেন নববধূ
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
চাঁদপুরে বিয়ের ৭ দিনের মাথায় স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালানোর অভিযোগ উঠেছে এক নববধূর বিরুদ্ধে। সোমবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান নান্টু।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজার সংলগ্ন সৌদি প্রবাসী এক যুবকের (৩৪) সঙ্গে পাইকদী মোল্লা বাড়ির ওই তরুণীর (২২) বিয়ে হয়।
বিয়ের ৭ দিন পর স্বামীর লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নববধূ তার পুরোনো প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। ঘটনার পর থেকে স্ত্রীকে ফিরে পাবার আসায় স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী স্বামী।
নববধূর বাবা বলেন, মেয়ে বেড়াতে যাওয়ার কথা বলে এলাকার এক হুজুরের সঙ্গে পালিয়েছে। আমরা মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা করছি।
স্থানীয় ইউপি সদস্য কামাল মিজি বলেন, মেয়েটি অভিযোগ করেছে, ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া হয়েছে। সে এখানে আসতে চাচ্ছে না, ওই প্রেমিকের সঙ্গেই থাকতে চাইছে।
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান নান্টু বলেন, সামাজিকভাবে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
অমরেশ/কেআই