রাজশাহীতে পিস্তল ও গানপাউডারসহ গ্রেপ্তার ১
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহীতে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই কেজি গানপাউডারসহ সুদেব সরদার (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাতে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া শ্যামপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুদেব সরদার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মান্ডইল গ্রামে রবি সরদারের ছেলে। র্যাব-৫ এর অধিনায়ক ফিরোজ কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অটোরিকশা চালানোর আড়ালে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন সুদেব। তিনি রাজশাহীর একজন অস্ত্র ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও বিস্ফোরক পাচারের তথ্য পেয়ে র্যাব সদস্যরা রাজশাহী-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সুদেবের অটোরিকশা থামায়। এ সময় অটোরিকশার সিটের নিচে দুই কেজি গানপাউডার পাওয়া যায়। এছাড়া তার শরীর তল্লাশি করে একটি বিদেশী পিস্তল পাওয়া যায়। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।’
কেয়া/কেআই
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী