টাঙ্গাইলে আখেরি মোনাজাতে শেষ হলো জেলা ইজতেমা
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টাঙ্গাইলে শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। গত শুক্রবার ফজরের নামাজের পর মাওলানা সৈয়দ আনিসুজ্জামানের বয়ানের মাধ্যমে (সাদ পন্থী) এ ইজতেমার কার্যক্রম শুরু হয়ে আজ রোববার শেষ হয়।
টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর মিনি স্টেডিয়াম মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়।
ইজতেমা পরিচালনা কমিটির সদস্য মো. শামীমুল ইসলাম জানান, কাকরাইলের মাওলানা মনির বিন ইউসুফ আখেরি মোনাজাত করান। জেলার ১২টি উপজেলার ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মুসুল্লিরা এসেছিলেন। এছাড়াও ইন্দোনেশিয়া থেকে ৯ জনের একটি দল ইজতেমায় অংশ নেয়। জুমার নামাজে প্রায় ১৫ হাজার মুসুল্লি অংশ নিলেও আখেরি মোনাজাতে অংশ নেয় প্রায় ১০ হাজার মুসুল্লি।
এদিকে ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ইজতেমা মাঠের চারপাশে মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গোয়েন্দা বিভাগের সদস্যরা মোতায়েন ছিল।
কাওছার/ইমন
জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের ২ বিলিয়ন ডলার প্রয়োজন: এজেক সম্মেলনে প্রধানমন্ত্রী