পোশাক বিভ্রাটে একতা কাপুর
একতা কাপুর
পোশাক বিভ্রাটে পড়েছেন ভারতীয় টেলিভিশন ‘সম্রাজ্ঞী’খ্যাত একতা কাপুর। মঙ্গলবার (১৪ এপ্রিল) মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন। বিষয়টি নিয়ে একতা বিব্রত না হলেও নেটিজেনরা বিচিত্র মন্তব্য করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন।
এ মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, রেড কার্পেটে পা রাখার সময়ে একতা কাপুরের পরনের ওয়ান-শোল্ডার পোশাকের স্ট্র্যাপ হঠাৎ সরে যায়, ফলে পোশাক বিভ্রাট ঘটে। তবে খুবই শান্তভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই তা ঠিক করে নেন। কেবল তাই নয়, আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যান।
জন্মদিনের অনুষ্ঠানের জন্য একতা কাপুর লাল রঙের লম্বা, ঢিলেঢালা ম্যাক্সি ড্রেস পরেছিলেন; যার ডিজাইন হালকা ও আরামদায়ক। এর সঙ্গে ছিল কালো রঙের স্ট্র্যাপি স্লিভ। হাতে পরেছিলেন বিডেড ব্রেসলেট, কানে ছিল ছোট দুল। তার মেকআপ ছিল একদম ন্যাচারাল—হালকা বেস, গোলাপি গাল, সফট আই মেকআপ ও ন্যুড লিপস্টিক। চুল মাঝখান থেকে ভাগ করে ঢেউখেলানো স্টাইলে রাখা হয়েছিল, যা পুরো লুকটিকে সহজ ও স্টাইলিশ করে তুলেছিল।
একতা কাপুর আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি সামাল দিলেও, সোশ্যাল মিডিয়ায় তার পোশাক নিয়ে নানা মন্তব্য দেখা যাচ্ছে। একজন লিখেছেন, “এটা কি নাইট ড্রেস?” আরেকজন পরামর্শ দিয়ে লেখেন, “এই ধরনের ড্রেস তোমার সঙ্গে মানায় না। সবসময় এমন পোশাক পরো, যা তোমার সঙ্গে মানানসই।”
অন্য একজন লেখেন, “সবসময় অস্বস্তিকর লাগে।” একজন কটাক্ষ করে লেখেন, “দয়া করে ডিজাইনারের নাম বলুন। কী হয়েছে তার? কাপড়ের পেছনে একটু খরচ করুন একতা ম্যাম।” একতাকে ‘বিতর্কিত পোশাকের রানী’ বলেও কেউ কেউ মন্তব্য করেছেন।
বলিউড অভিনেতা জিতেন্দ্র ও শোভা কাপুর দম্পতির মেয়ে একতা কাপুর। ভারতীয় এই টেলিভিশন সম্রাজ্ঞী ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘পবিত্র রিশতা’, ‘কসৌটি জিন্দেগি কে’সহ অসংখ্য সিরিয়াল প্রযোজনা করেছেন। তাছাড়া তার নির্মিত সিনেমার তালিকায় রয়েছে—‘শুটআউট অ্যাট লোখানওয়ালা’, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘রাগিনি এমএসএস’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ প্রভৃতি।
*দ্য ফ্রি প্রেস জার্নাল অবলম্বনে
ঢাকা/শান্ত
বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট