ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহের সাবেক ও বর্তমান ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৯:০৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫
ঝিনাইদহের সাবেক ও বর্তমান ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

কারাগারে পাঠানো সাবেক ও বর্তমান তিন ইউপি চেয়ারম্যান

ঝিনাইদহে নাশকতার মামলায় সাবেক ও বর্তমান তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো পড়ুন:

ঝিনাইদহ আদালতের কোর্ট পরিদর্শক মো. মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল করিম সিরাজ। অপর আসামি আব্দুল্লাহ আল মাসুম ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ।

আদালত সূত্রে জানা যায়, আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি বাদী হয়ে সদর থানায় পৃথক দুইটি মামলা করেন। ওই মামলার আসামি ছিলেন কারাগারে পাঠানো সাবেক ও বর্তমান তিন ইউপি চেয়ারম্যান।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়