ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ৩ মার্চ ২০২৫  
চট্টগ্রামে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

বন্দরনগরী চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগীসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমান সোমবার (৩ মার্চ) দুপুরে জানান, মাদকদ্রব্য উদ্ধার ও ডেভিল হান্ট অভিযান পরিচালনার সময় গোপন সংবাদে তথ্য আসে বায়েজিদ বোস্তামি থানার ওয়াজেদিয়া এলাকায় একদল সন্ত্রাসী ও ডাকাত অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে  ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে পরিত্যক্ত একটি ভবনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভবনের দ্বিতীয় তলায় ডাকাতির প্রস্তুতি নেওয়া সময় একাধিক মামলার পলাতক আসামি মিজানের সহযোগী মোহাম্মদ মিল্লাত, মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম ও মো. রুবেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ২টি পিস্তলের ম্যাগাজিন, ১টি হাসুয়া, ১টি ছুরি, ২টি কেচি, ৫টি মোবাইল, ১টি পাওয়ার ব্যাংক, ১১০ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আসামিরা ছিনতাই, চাঁদাবাজি ও জায়গা দখল সংক্রান্ত আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাতির প্রস্তুতির জন্য ঘটনাস্থলে সমবেত হয়েছিল। আসামিদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পৃথক ৩টি মামলা হয়েছে।

চট্টগ্রাম/রেজাউল/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়