আশুলিয়ায় আগুনে পুড়লো ঝুট গোডাউন
সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে গেছে একটি ঝুট গোডাউন। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে আশুলিয়ার পবনারটেক এলাকার মো. শরিফের একটি টিনশেডের ঝুট গোডাউনে এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের সংবাদ পেয়ে ১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ও পরে জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর তিনটা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ঢাকা/সাব্বির/এস
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান