ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ৮ মার্চ ২০২৫   আপডেট: ২০:০৩, ৮ মার্চ ২০২৫
গাজীপুরে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে 

এল্টেক এলুমিনিয়াম কারখানায় আগুন লাগে

গাজীপুর মহানগরীর শিমুলতলী ডুয়েট গেটের সামনে এল্টেক এলুমিনিয়াম কারখানায় আগুন লেগেছে। 

শনিবার (৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৫টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরো পড়ুন:

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, ইফতারের পূর্বমুহূর্তে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

সিনিয়র স্টেশন মাস্টার আব্দুস সামাদ জানান, এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকা/রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়