ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ১১ মার্চ ২০২৫   আপডেট: ২২:২২, ১১ মার্চ ২০২৫
রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফাইল ফটো

রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী নগরের দাসপুকুর সংলগ্ন টিবি পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম শামিম হোসেন (৩৬)। জেলার গোদাগাড়ী উপজেলার দিয়াড় মহব্বতপুর গ্রামে তার বাড়ি।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মোটরসাইকেলে একাই ছিলেন শামিম। দুপুরে একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার পর বাস পালিয়ে গেছে। এ ব্যাপারে অভিযোগ করার জন্য নিহত ব্যক্তির স্বজনদের ডাকা হয়েছে।

ঢাকা/কেয়া/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়