ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে ৮৭ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১৩ মার্চ ২০২৫  
ঝালকাঠিতে ৮৭ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর

ঝালকাঠির চার উপজেলায় প্রায় ৮৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ সব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর। 

আগামী ১৫ জুন থেকে জেলায় মোট ৮৭ হাজার ২১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১০ হাজার ৪১৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৭৬ হাজার ৬০৮ জন। ৬-১১ মাসের শিশুকে ১ লাখ ইউনিটের নীল রঙের ও ১২-৫৯ মাসের শিশুকে ২ লাখ ইউনিটের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

আরো পড়ুন:

এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাস সিকদারসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঢাকা/অলোক/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়