ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ২২ মার্চ ২০২৫   আপডেট: ১২:৫৩, ২২ মার্চ ২০২৫
কুড়িগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাটে এক কিশোরীকে (১৭) সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলু হককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তছলিম উদ্দিন।

এর আগে, শুক্রবার রাতে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফজলু হক লালমনিরহাটের চর গোগুন্ডা এলাকার টেংরা মামুদের ছেলে।

আরো পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা যায়, আত্মীয়তার সুবাদে গত ২ মার্চ ভুক্তভোগী কিশোরীদের বাড়িতে যায় ফজলুল হক ও তার স্ত্রী। সেই সময় বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে কিশোরীকে অপহরণ করে তারা। পরে আটকে রেখে ১৮ দিন সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। গত বুধবার রাতে কৌশলে পালিয়ে আসে ভুক্তভোগী কিশোরী। এ ঘটনায় মামলা হলে শুক্রবার রাতে পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করে।

ওসি তছলিম উদ্দিন বলেন, ‘‘সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলু হককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি দুই আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’

ঢাকা/সৈকত/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়