ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনায় ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২৭ মার্চ ২০২৫  
খুলনায় ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার 

উদ্ধারকৃত হরিণের মাংস

খুলনার কয়রা উপজেলায় কোস্টগার্ড ও বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীদের অভিযানে সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের ৫০ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে মায়ের খাল এলাকা হতে এই হরিণের মাংসসহ নৌকা ও হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। শিকারিরা মাংস ফেলে পালিয়ে যায়।

বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, নিয়মিত টহলের সময় নদীর পাশ দিয়ে চলা একটি ডিঙ্গি নৌকা দেখে সন্দেহ হলে থামার সংকেত দিতেই নৌকায় থাকা লোকজন নদীতে ঝাঁপিয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে ভেতর থেকে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, সুন্দরবন–সংলগ্ন কয়রায় ৩০টির বেশি চোরা শিকারি চক্র ফাঁদ পেতে হরিণ নিধন করে। 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়