ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘পৃথিবীতে এক চাঁদ এক সূর্য’ বিশ্বাসে সুরেশ্বরী (রহ.) ভক্তদের ঈদ 

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ৩০ মার্চ ২০২৫   আপডেট: ১৫:১৮, ৩০ মার্চ ২০২৫
‘পৃথিবীতে এক চাঁদ এক সূর্য’ বিশ্বাসে সুরেশ্বরী (রহ.) ভক্তদের ঈদ 

পৃথিবীর যে কোনো দেশে চাঁদ দেখার উপর নির্ভর করে শরীয়তপুরের অন্তত ৩০টি গ্রামে সুরেশ্বরীর (রহ.) ভক্ত-অনুসারীরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। 

রবিবার (৩০ মার্চ) সকালে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের মাঠে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

জানা যায়, জান শরীফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধকের ভক্ত ও অনুরাগীরা শত বছর ধরে চাঁদ দেখার উপর নির্ভর করে রোজা ও ঈদ পালন করে আসছেন। জেলায় সুরেশ্বর, কেদারপুর, চাকধসহ অন্তত ৩০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ জান শরীফ শাহ সুরেশ্বরীর অনুসারী রয়েছে। রবিবার সকালে সুরেশ্বর দরবার শরীফের মাঠে তারা ঈদের নামাজ আদায় করেন। প্রতি বছরের মতো এ বছরও সুরেশ্বর দরবার শরীফে নির্দিষ্ট সময়ে পৃথক মাঠে ঈদুল ফিতরের নামাজের দুইটি জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী ও মাওলানা মো. জুলহাস উদ্দিন।

শাহ সুফি সৈয়দ বেলাল নূরী বলেন, ‘‘আমরা বিশ্বাস করি পৃথিবীতে এক চাঁদ এক সূর্য। তাই বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে আমরা তার উপর নির্ভর করে রোজা ও ঈদ উদযাপন করি। এতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে মিলে যায়।’’ 

সাইফুল//

সর্বশেষ

পাঠকপ্রিয়